শাহজালাল মাজারের দানের টাকা নির্দিষ্ট ব্যাংকে রাখার দাবি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ বিকাল
  • ৩৫৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg শাহজালাল মাজার
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দান-খয়রাত ও মানতের অর্থ জেলা প্রশাসনের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখার দাবি জানানো হয়েছে। এ দাবিতে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সম্মিলিত জোট ‘একতাবদ্ধ সিলেটবাসী’।

বুধবার দুপুরে বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে এটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন।

রাজনীতিবিদ রেজাউল করিম জালালীর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল ইসলাম আশরাফী, মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল, এম এ আলী জালালাবাদী, মো. জয়নাল আবেদীন, মুজিবুর রহমান, মুখতার আহমদ তালুকদার ও মোহাম্মদ এহছানুল হক তাহেরসহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতা ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ঘোষণা দেন, মাজারে দান করা অর্থের ৬৫ শতাংশ খাদেমদের এবং ৩৫ শতাংশ উন্নয়ন কাজে ব্যয় করা হবে। প্রশাসনের এ ঘোষণায় সিলেটবাসী মর্মাহত হয়েছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, মাজারের দান-খয়রাতের অর্থসহ যাবতীয় হিসাব-নিকাশ ও পরিচালন কার্যক্রম জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালনা করা সিলেটবাসীর প্রত্যাশা। মাজারের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কোনো ব্যক্তিবিশেষের হাতে না রেখে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালনার দাবিও জানানো হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad