দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ রাত
  • ৩০১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বোর্ডের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে ‘মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় সভাপতি মনোনয়নের বিষয়ে বলা হয়, সংশ্লিষ্ট মাদরাসার প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে তিনজনের একটি তালিকা প্রস্তুত করবেন।

তবে সিটি করপোরেশন এলাকার মাদরাসার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডে এ প্রস্তাব পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, কমিটি পুনর্গঠনের প্রক্রিয়ায় গত ২ আগস্ট ২০২৬ তারিখে জারি করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad