৫১তম বিশেষ বিসিএসে প্রিলিমিনারি নেই, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ দুপুর
  • ২৮৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিশেষ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না। সরাসরি ২০০ নম্বরের লিখিত (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। আগামী নভেম্বর মাসে এ পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষার পর ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যে বিষয়ে যত নম্বর

লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ২০ নম্বর করে, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তিতে থাকবে ১০ নম্বর করে। সংশ্লিষ্ট ক্যাডার বা পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে সর্বোচ্চ ১০০ নম্বর।

বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকার কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার নিয়োগ

৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জনকে ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সূত্র জানিয়েছে, দ্রুত চিকিৎসক নিয়োগের লক্ষ্যেই এ বিসিএসের পরীক্ষাপদ্ধতি তুলনামূলক সংক্ষিপ্ত রাখা হয়েছে। সাধারণ বিসিএসের মতো দীর্ঘ ধাপে পরীক্ষা নেওয়া হবে না।

চূড়ান্ত ফল প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ পাওয়া চিকিৎসকদের দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পদায়নের পরিকল্পনা রয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad