স্বর্ণের স্বপ্ন খুইয়ে এখন ব্রোঞ্জের আশায় বাংলাদেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ দুপুর
  • ৮৪৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
স্লো ও স্পিনসহায়ক উইকেটে ১১২ রানের লক্ষ্য দিয়েও পাকিস্তানকে আটকাতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে ফাইনালে উঠেছে পাকিস্তান। স্বর্ণের স্বপ্ন খুইয়ে এখন ব্রোঞ্জের আশায় বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। প্রথম চার ওভারের পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে মাত্র ২৩ রান করে তারা। তাওহীদ হৃদয়ের ২৫ বলে ৪২ এবং সাইফ হাসান ও মোসাদ্দেক হোসেনের কার্যকর অবদান না থাকলে বাংলাদেশের সংগ্রহ আরও ছোট হতে পারত। অধিনায়ক লিটন দাস ৩ বলে ২ রান করে ফেরেন।

বৃষ্টির কারণে চার দিনের বেশি কাভারের নিচে থাকা উইকেটে স্পিনাররা শুরু থেকেই কার্যকর ছিলেন। বাংলাদেশ চার স্পিনার নিয়ে খেললেও মোসাদ্দেককে বোলিংয়ে আনেননি লিটন। প্রথম তিন ওভারে দুই উইকেট হারিয়ে ২০ রান করে পাকিস্তান। এরপর মুস্তাফিজকে আক্রমণে আনতেই ম্যাচের গতি বদলে যায়।

পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজের প্রথম দুই বলেই টানা ছক্কা হাঁকান সাইম আইয়ুব। শেষ বলে তাকে ফিরিয়েও ওভারে ১৮ রান দেন বাঁহাতি পেসার। দলীয় ৫৩ রানে উসমান খান ফেরার পর রিশাদ হোসেন ও শেখ মেহেদী পাকিস্তানকে চাপে রাখছিলেন। কিন্তু দশম ওভারে ফের মুস্তাফিজকে আনেন লিটন। ওই ওভারে আব্দুল সামাদ ছক্কা ও টানা চার হাঁকিয়ে ২৩ রান তুলে নেন।

এরপর পাকিস্তানের প্রয়োজন দাঁড়ায় মাত্র ৩ ওভারে ১৩ রান। শেষ পর্যন্ত আব্দুল সামাদের ১৫ বলে ৩০, সাইম আইয়ুবের ১২ বলে ২১ এবং নাসান নেওয়াজের ২২ বলে ২৭ রানের ইনিংসে ১১ ওভার ৩ বলেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

ফলে ফাইনালের স্বপ্ন ভেঙে এখন ব্রোঞ্জের লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে। ৩ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে ভারত-শ্রীলঙ্কার পরাজিত দলের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে লিটনের দল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad