মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দুর্দান্ত শুরু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ বিকাল
  • ৮৬৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
লিওনেল মেসির জাতীয় দল-অধ্যায় শেষের পথে। আনুষ্ঠানিকভাবে বিদায়ের আগে মেসিকে ছাড়াই নতুন বাস্তবতায় পথচলা শুরু করল আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বে মাঠে নেমে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল।

বৃহস্পতিবার ভোরে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দুই অর্ধেই দুটি করে গোল করে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজ একটি করে গোল করেন।

বল দখলেও ছিল আর্জেন্টিনার স্পষ্ট আধিপত্য। ম্যাচে ৬৯ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ১৬টি শট নেয় তারা, যার ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে বলিভিয়ার তিনটি শটের একটিও লক্ষ্যে থাকেনি। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচের প্রথমটিতেই এমন দাপুটে জয় পেল বিশ্বচ্যাম্পিয়নরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad