৩ লাখ ৫০ হাজার ডলারে আর্জেন্টিনার নাগরিকত্বের সুযোগ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ দুপুর
  • ৪২৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিনিয়োগের মাধ্যমে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকার জানিয়েছে, নির্দিষ্ট খাতে বিনিয়োগ বা সরকারি কোষাগারে অর্থ দেওয়ার শর্তে বিদেশি নাগরিকরা আর্জেন্টিনার নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন।

শুক্রবার (২ অক্টোবর) প্যারিসে অনুষ্ঠিত ‘আর্জেন্টিনা উইক’ উপলক্ষে ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ নামে কর্মসূচিটি ঘোষণা করা হয়।

নাগরিকত্বের জন্য দুই পদ্ধতি

সরকারের ঘোষিত কর্মসূচিতে নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়ার জন্য দুটি পদ্ধতির কথা বলা হয়েছে।

প্রথম পদ্ধতিতে আবেদনকারীকে আর্জেন্টিনার জাতীয় কোষাগারে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সরাসরি অনুদান দিতে হবে। এই অর্থ ফেরতযোগ্য নয়।

দ্বিতীয় পদ্ধতিতে সরকার বিশেষভাবে কর্মসূচির জন্য তৈরি করবে এমন ৮ লাখ ডলারের বন্ডে বিনিয়োগ করতে হবে।

পরিবারের সদস্যরাও পাবেন সুযোগ

বিনিয়োগকারীর স্বামী বা স্ত্রী এবং সন্তানদেরও নাগরিকত্ব পাওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যদের জন্য জাতীয় কোষাগারে ১ লাখ ডলার এবং ১৮ বছরের কম বয়সী সন্তানের জন্য ২৫ হাজার ডলার দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারের ভাষ্য, কর্মসূচির মাধ্যমে পাওয়া বিনিয়োগ দেশের রাজস্ব ও আর্থিক অবস্থান শক্তিশালী করতে কাজে লাগানো হবে।

বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতি আর্জেন্টিনা গত বছর বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ব্রাজিল ও মেক্সিকোর তুলনায় পিছিয়ে ছিল বলে জানিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)।

প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দায়িত্ব নেওয়ার পর সরকারি ব্যয় কমানো, অর্থনীতিতে নিয়ন্ত্রণ শিথিল এবং বাণিজ্যিক বাধা কমানোর উদ্যোগ নিয়েছেন। সরকারের লক্ষ্য দেশটিকে আরও প্রতিযোগিতামূলক করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো।

তবে অর্থনীতিবিদ মার্সেলো এলিসোন্দোর মতে, বিনিয়োগকারীরা এখনো অপেক্ষা করছেন—আর্জেন্টিনার অর্থনৈতিক সংস্কার দীর্ঘমেয়াদে কতটা টেকসই হয় তা দেখার জন্য।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad