সিনেমাকে বিদায় জানিয়ে রাজনীতিতে বিজয়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ রাত
  • ৩১৫১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg



টানা ৩৩ বছর অভিনয় করেছেন। লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলো শুনতে শুনতে বড় হয়েছেন তিনি। অনুরাগীদের মন ভেঙে সেই চলচ্চিত্র জগতের ক্যারিয়ারকে পাকাপাকিভাবে বিদায় জানালেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। মাত্র ৫১ বছর বয়সে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করলেন তিনি।


১০ বছর বয়সে তামিল চলচ্চিত্র ‘ভেত্রি’তে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন থালাপতি বিজয়। ১৮ বছর বয়সে ‘নালাইয়া থেরপু’ (১৯৯২) ছবিতে প্রথম নায়ক তিনি। মালয়েশিয়ায় এইচ বিনোথের ‘জানা নায়গান’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে এই অবসরের ঘোষণা দেন বিজয়। তাই ‘জানা নায়গান’ অভিনেতার শেষ ছবি হতে চলেছে। আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চে গানের তালে কোমরও দোলান তিনি।'



অভিনয় জীবন প্রসঙ্গে বলতে গিয়ে বিজয় জানান, ৩৩ বছর ধরে তিনি সমালোচনার শিকার। নানা সমালোচকের আক্রমণ সামলেছেন। তিনি বলেন, ‘নেতিবাচক-ইতিবাচক সব ধরনের সমালোচনার তীর বিঁধেছে আমার গায়ে। পাশাপাশি ভক্তদের অকুণ্ঠ ভালোবাসাও পেয়েছি। ওদের মুখের দিকে চেয়েই আমি এতগুলো বছর কাটিয়ে দিলাম।


অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছেন তিনি। তাইতো খবর এসেছে, থালাপতি বিজয় এবার রাজনীতিতে নিজেকে মেলে ধরতে চলেছেন। অভিনেতা-রাজনীতিবিদের কথায়, ‘অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। তাই আগামী ৩৩ বছর তাদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসেবে বাকি জীবন কাটাতে চাইছি। আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad