রায়গঞ্জে পৃথক মামলায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ দুপুর
  • ৩৪১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং অপরজন চুরি সংক্রান্ত মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জিআর মামলা নং-১১৫/২৪ (রায়)এর ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আলিফ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রায়গঞ্জ উপজেলার কুরছা গ্রামের শমেদ আলী সরকারের ছেলে।

অপরদিকে, রায়গঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ ০৪/০৭/২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা মামলার আসামি মো. জাহাঙ্গীর আলম মিঠুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বগুড়া জেলার ধুনট থানার উজাল সিং গ্রামের সাহেব আলীর ছেলে।

পুলিশ জানায়, পৃথক মামলায় গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রায়গঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আইন অমান্যকারী ও মামলার আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

এদিকে, স্থানীয়দের প্রত্যাশা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad