সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোঃ তাওহীদ ইসলাম (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১১ অক্টোবর ২০২৬, রোববার সকাল ৭টার দিকে উল্লাপাড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ তাওহীদ ইসলামের পিতার নাম নুর মোহাম্মাদ। তার বাড়ি উল্লাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝিকিড়া কালীবাড়ী এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার পর তাওহীদ আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৪৪-১০৯৭৬৯ ও ০১৭৭৫-২৯৯৭২০-এ যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের শারীরিক বর্ণনা: তার বয়স ১৫ বছর, গায়ের রং ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল টাউজার ও হাফহাতা চেক টি-শার্ট।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
নুর মোহাম্মাদ (পিতা)
মোবাইল: ০১৭১৪-৪৬১৮৬৫
নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার