ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলন, দুই ব্যক্তিকে জরিমানা ২ লাখ টাকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ দুপুর
  • ৫০৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি স্থানে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার মানিকদহ, নাসিরাবাদ ও কাউলিবেড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহ।

নদী থেকে বালু উত্তোলনে জরিমানা

অভিযান চলাকালে মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় (ফাজিলপুর) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়।

অন্যদিকে, নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই আইনে কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে দুই ব্যক্তির ওপর আরোপিত মোট দুই লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহ জানান, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ, নদী ও পরিবেশের সুরক্ষা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad