সলঙ্গায় নির্দোষ স্বামীকে মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলন

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ বিকাল
  • ২১৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন রশিদপুর গ্রামে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নির্দোষ স্বামীকে রাজনৈতিক ও পূর্বশত্রুতার জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার অভিযোগ তুলেছেন স্ত্রী মোছা: শাহিনা বেগম।

নির্দোষ স্বামীকে মামলা থেকে অব্যাহতি প্রদান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকিয়া কমপ্লেক্সে পরিবার ও স্বজনরা এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্ত মোঃ আব্দুল কাইয়ুমের স্ত্রী মোছা: শাহিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন কাইয়ুমের বাবা আলহাজ্ব আলী ভূঁইয়া এবং তাঁর সন্তান তামিম।

​লিখিত বক্তব্যে শাহিনা বেগম জানান, গত ২৮ সেপ্টেম্বর সলঙ্গার রশিদপুর গ্রামের একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কামরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাঁর স্বামী মোঃ আব্দুল কাইয়ুম (পিতা: আলহাজ্ব আলী ভূঁইয়া)-কে সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ২ নম্বর আসামি করা হয়েছে।

​তিনি অভিযোগ করে বলেন, ঘটনার সাথে তাঁর স্বামীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ঘটনার সময় ছড়িয়ে পড়া অডিও ও ভিডিও ফুটেজে তাঁর স্বামীর উপস্থিতি কিংবা অংশ নেওয়ার কোনো প্রমাণ মেলেনি। অথচ ভিডিও ফুটেজে যাদের স্পষ্টভাবে দেখা গেছে, তাদের অনেককেই মামলায় আসামি করা হয়নি। উল্টো ঘটনার সময়ে তাঁর স্বামী একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার পর্যাপ্ত ছবি ও ভিডিও প্রমাণ তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে।

​শাহিনা বেগম দাবি করেন, স্থানীয় কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল পূর্বশত্রুতার জেরে বাদীকে ব্যবহার করে তাঁর স্বামীকে হয়রানি করার উদ্দেশ্যে এই ভিত্তিহীন মামলায় ফাঁসিয়েছে।​সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, অডিও-ভিডিও ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ পর্যালোচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে নির্দোষ আব্দুল কাইয়ুমকে এ মিথ্যা মামলা ও হয়রানি থেকে অব্যাহতি দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান পরিবারের সদস্যরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad