দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে পুলিশের ৫ পরামর্শ, জরুরি সেবা ৯৯৯

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৭ বিকাল
  • ৩৭৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য পাঁচটি বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। গুজব প্রতিরোধ, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, প্রতিমা বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণ এবং জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা ও পরামর্শ তুলে ধরা হয়।

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনা বা তথ্যের সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো যাবে না। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।

পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। মণ্ডপে ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশ না করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের কথা বলা হয়েছে।

গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন, মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাঁদের সহজে শনাক্ত করতে পৃথক পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা

পূজার সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণের নির্দেশ

যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করারও নির্দেশনা দিয়েছে পুলিশ।

জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—

পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম

০২২২৩৩৮০৬৬১

০২২২৩৩৮১৯৬৭

০১৩২০০০১২৯৯

০১৩২০০০১৩০০

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

০২২২৩৩৫৫৫০০

০১৮১৭৬০২০৫০

ঢাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় কন্ট্রোল রুম

০২৯৬১১৩৫৩

০১৭০৫৫০৫৫২৯

এসআরবির কন্ট্রোল রুম

০১৭৭৭৭২০০৯

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম

০২২২৩৩৫৫৫৫৫

০১৭১৩০৩৮১৮১

০১৭১৩০৩৮১৮২

০১৭৩০৩৩৬৬৯৯

এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ২৪ ঘণ্টা বিনা মূল্যে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে। জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) যোগাযোগের নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এসব নির্দেশনা মেনে চলার পাশাপাশি যেকোনো সন্দেহজনক পরিস্থিতি বা জরুরি ঘটনা সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad