সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুরকানুতে অবস্থিত ডি,কে,বি, ইউ ডিগ্রি কলেজের আয়োজনে সংবর্ধনা, নবীন বরণ ও আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪অক্টোবর-২০২৬) অত্র শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজে গভনিং বডির সভাপতি ফারজানা আহমেদ লরীন এবং সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এবং অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ রেজাউর রহমান ফিরোজ সহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ও ব্যবস্থাপনায় ছিলেন, ডি,কে, বি, ইউ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহসীন আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সেলিম নুর। এসময়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী, সুধীজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি