মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে, নিয়োগ প্রক্রিয়া শুরু

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ বিকাল
  • ৩৪৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
অনুমোদন পাচ্ছে বাংলাদেশের ৩৩৮ রিক্রুটিং এজেন্সি

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালিকায় ৩৩৮ রিক্রুটিং এজেন্সি

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকাভুক্ত এজেন্সিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদের অনুমোদিত মেডিক্যাল সেন্টারে যাওয়ার সুযোগ থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো একটি নির্দিষ্ট মেডিক্যাল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না। এর মাধ্যমে কর্মীদের জন্য সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে একচেটিয়া নিয়ন্ত্রণ তৈরি না হয়।

টেকসই শ্রমবাজার গড়ার প্রত্যাশা

এই অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সুযোগ সফল করতে সরকার, রিক্রুটিং এজেন্সি ও কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার প্রত্যাশা করছে সরকার।

তথ্যসূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad