ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,২৯৯

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ বিকাল
  • ৪৪৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এ নিয়ে চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে। আর জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮০১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঢাকার বাইরে ভর্তি বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বিভিন্ন এলাকায়। এ বিভাগে নতুন রোগী ২৭৪ জন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ২১৯ জন এবং বরিশাল বিভাগে ১৫৯ জন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, রাজশাহীতে ১১৩ জন, খুলনায় ১৪৭ জন, ময়মনসিংহে ১০০ জন, রংপুরে ৩৮ জন এবং সিলেটে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৯৬ জন।

সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৭১ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।

অন্যদিকে, অক্টোবরের প্রথম ২৩ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১২৬ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৮১ জন।

আক্রান্তদের ৬২ শতাংশের বেশি পুরুষ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী।

ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad