দেশে হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৫

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ দুপুর
  • ৩৩৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫১ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৫।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাম উপসর্গে মৃত্যু ১ হাজার ১১৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৪ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৮৮৪। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪।

এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad