ক্যানসারে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে উপস্থাপিকা তুলনা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ দুপুর
  • ৩২৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg উপস্থাপিকা তুলনা আল হারুন।
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তুলনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই আয়াজ।

ব্রেন টিউমার থেকে ক্যানসার

পারিবারিক সূত্রে জানা গেছে, তুলনার ব্রেন টিউমার থেকে ক্যানসার ধরা পড়ে। এর আগে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

রায়েরবাজারে দাফন

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে জানাজা শেষে তুলনাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের কথা রয়েছে।

মডেলিং ও বিনোদন অঙ্গনে শোক

তুলনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন তাঁর সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্ত-অনুরাগীরা। তাঁদের অনেকে তাঁর মৃত্যুতে মডেলিং ও বিনোদন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন।

দীর্ঘ কর্মজীবনে মডেলিং, অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফি ও স্টাইলিংয়েও পরিচিতি অর্জন করেছিলেন তুলনা আল হারুন। ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাবের জন্য ভক্তদের কাছে পরিচিত ছিলেন তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad