সতর্ক করলেন সালমান খান

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ দুপুর
  • ৩৩৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সালমান খান
ছবি তোলার ক্ষেত্রে ব্যক্তিগত সীমারেখা ও সম্মান বজায় রাখার আহ্বান বলিউড অভিনেতার

নারী তারকাদের আপত্তিকর কোণ থেকে ছবি তোলার প্রবণতা নিয়ে পাপারাজ্জিদের আবারও সতর্ক করেছেন বলিউড অভিনেতা সালমান খান। ছবি তোলার ক্ষেত্রে তারকাদের ব্যক্তিগত সীমারেখা ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে আইফা ২০২৭-এর প্রচার উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে উপস্থিত হন সালমান। সেখানে পাপারাজ্জিদের উদ্দেশে তিনি আগের সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দেন।

আপত্তিকর ছবি তোলায় আপত্তি

সংবাদ সম্মেলনে সালমান বলেন, নারী তারকাদের পেছন দিক থেকে ছবি তোলার বিষয়টি মাথায় রাখতে হবে। ফটোসাংবাদিকদের বুঝতে হবে, কোন অভিনেত্রী এ ধরনের ছবি তুলতে নিষেধ করছেন আর কে আপত্তি জানাচ্ছেন না। সবার ক্ষেত্রেই সম্মান ও ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা জরুরি।

এর আগে গত সেপ্টেম্বরে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান। তিনি বলেছিলেন, অধিকাংশ নারীই পেছন দিক থেকে এভাবে ছবি তোলা পছন্দ করেন না। যাঁরা এতে আপত্তি জানান, তাঁদের অনুভূতি ও সম্মানকে গুরুত্ব দেওয়া উচিত।

পাপারাজ্জিদের এমন আচরণের সমালোচনা করে সালমান তাঁদের নিজেদের পরিবারের নারীদের ক্ষেত্রেও একই ধরনের আচরণ গ্রহণযোগ্য কি না, তা ভেবে দেখতে বলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad