রিমান্ড শেষে স্বাস্থ্য পরীক্ষা, কারাগারে ফিরলেন দীপু মনি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ দুপুর
  • ৩২০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা মেডিকেলে ১৫ মিনিটের প্রাথমিক পরীক্ষা; আদালতের নির্দেশে নেওয়া হয় হাসপাতালে

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. দীপু মনিকে রিমান্ড শেষে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তাঁকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সিআইডির একটি দল দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে তাঁর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।

আদালতের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষা

পুলিশের ইন্সপেক্টর রিদওয়ানুল হক বলেন, দীপু মনির রিমান্ড শেষে আদালতের নির্দেশ ছিল, স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাঁকে আবার কারাগারে নেওয়া। সে অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে সিআইডির সদস্যরা তাঁকে নিয়ে কারাগারের উদ্দেশে রওনা হন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad