শনিবার (২৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় থেকে আসছিল বাসটি
প্রাথমিক তথ্য অনুযায়ী, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়।
নিহত দুজনের পরিচয়
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর থানার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকালি চৌরাপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক