চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ আটক ৩

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ দুপুর
  • ২৯৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শিবগঞ্জে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির অভিযান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন ও দুটি এটিএম কার্ড জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার স্বর্ণকারপট্টির মুকিম মার্কেটের নিচতলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত আজহার আলীর ছেলে মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মৃত রজবুল হকের ছেলে মো. মানিক (৩৮) এবং চাঁনশিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী (৫০)।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এসআরবি-৫, সিপিসি-১-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকিম মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক এবং তাঁদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

এসআরবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের জব্দ করা জাল নোট ও অন্যান্য আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তথ্যসূত্র: এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তি; সময় নিউজ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad