শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
মিরপুর বিভাগে গ্রেপ্তার সর্বাধিকডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বাধিক ২০৬ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১১০ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল ও গুলশান বিভাগে ৭৮ জন করে, লালবাগ বিভাগে ৪৭ জন, রমনা বিভাগে ৩৮ জন এবং উত্তরা বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া এসআরইউ ও গোয়েন্দা বিভাগে চারজন করে গ্রেপ্তার হয়েছেন।
ইয়াবা-হেরোইনসহ বিভিন্ন সামগ্রী জব্দপুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
এ ছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা ও চারটি ব্যাটারি, নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, জুয়া খেলার ১০৪টি কার্ড, আটটি খাতা এবং গাঁজাভর্তি কলকিসহ কাটার জব্দ করা হয়েছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক