হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ বিকাল
  • ২৬৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। এ সময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে মিজানুর রহমান মিনুর শয্যাপাশে কিছু সময় কাটান মির্জা আব্বাস। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে ভূমিমন্ত্রীর চিকিৎসা ও শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস অসুস্থ জ্যেষ্ঠ এই রাজনৈতিক নেতার পাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় মির্জা আব্বাস ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad