শুক্রবার (২৩ অক্টোবর) ইতালির স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে সিসিলি অঞ্চলের তিরেনিয়ান সাগরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০। ইতালির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাকি ১১টি ভূমিকম্পের প্রতিটির মাত্রা ছিল ৩-এর বেশি।
সুনামি সতর্কতা, নিরাপদ স্থানে সরানোর উদ্যোগভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় সিসিলির সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ কমলা স্তরের সুনামি সতর্কতা জারি করে। সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে মেসিনা ও পালেরমো অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খালি করা হয়। ট্রাপানি শহরের একটি আদালত থেকেও বিচারক ও কর্মকর্তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
আকস্মিক ভূকম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপত্তার আশায় ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। উপকূলীয় এলাকায় সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
আগেও বড় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইতালিপ্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইতালির নেপলস শহরে গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে একের পর এক ভূকম্পন এবং সুনামির আশঙ্কায় দেশটির উপকূলীয় এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।
তবে এবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা সুনামির প্রকৃত ঝুঁকি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক