মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ সকাল
  • ৪১৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।


হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, গুলি চালানোর সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তিনি কোনো ধরনের ক্ষতির শিকার হননি।


তবে কী কারণে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে তার ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সম্পর্ক রয়েছে কি না, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে গুলির কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad