শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মো. গোলাম রব্বানী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জহুরুল ইসলাম। অভিযানে নৌ-পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরাও অংশ নেন।
মা ইলিশ সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং ইলিশের প্রজনন সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।
তথ্যসূত্র: স্থানীয়ভাবে সরবরাহ করা সংবাদ বিবরণী।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি