দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেন ঝুঁকিমুক্ত: বাংলাদেশ ব্যাংক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ বিকাল
  • ১৯৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সাইবার হামলার আশঙ্কায় বন্ধ রাখা ওয়েবসাইটগুলো নিরাপত্তা যাচাই শেষে সচল হবে

দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বর্তমানে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলেও আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা বাসসকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপত্তার কারণে যেসব ব্যাংক তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই সচল করবে।

তিন দিন বন্ধ থাকার পর সচল কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। তিন দিন পর রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার চালু করা হয়।

আরিফ হোসেন খান বলেন, ওয়েবসাইটে কোনো নিরাপত্তাগত ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করা হয়েছিল। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কা থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়। ঝুঁকি কেটে যাওয়ায় এটি আবার চালু করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ওয়েবসাইট বন্ধ থাকলেও গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।

পিএইচপির নিরাপত্তাত্রুটি ঘিরে উদ্বেগ

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে সম্প্রতি দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় ইন্টারনেট ও সফটওয়্যারের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেক ওয়েবসাইট পিএইচপি ব্যবহার করে তৈরি ও পরিচালিত হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad