নেকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যে ছাত্র শিবিরের প্রতিবাদ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ বিকাল
  • ২৮৬৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নেকাব 'ইস্যুতে বিএনপি নেতার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।'


ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘নেকাব ইস্যুতে বিএনপি নেতার ধৃষ্টতাপূর্ণ, অজ্ঞতাপূর্ণ ও ইসলামবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা জানাই। মুসলিম নারীর নেকাব শুধু একটি পোশাক নয়—এটি ঈমানি পরিচয়ের অংশ, শরিয়তসম্মত ইবাদত ও পর্দার একটি রূপ। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ভাষায় পর্দা ও শালীনতার নির্দেশ দিয়েছেন—‘বল (হে নবী), ঈমানদার নারীদেরকে যেন তারা তাদের চাদরের অংশ নিজেদের ওপরে টেনে নেয়’ (সুরা আহযাব, ৩৩:৫৯)।


শিবির সভাপতি বলেন, বিএনপি নেতার জঘন্য ভাষ্য শুধু ইসলামী শরিয়তের বিরুদ্ধে নয়, বরং মুসলিম নারীর মৌলিক অধিকারকে পদদলিত করার হীন প্রচেষ্টা। বাংলাদেশ সংবিধানের ৪১(১)(ক) ধারা ধর্ম পালন ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ ICCPR Article 18-ও Religious Expression-এর স্বাধীনতা চূড়ান্তভাবে স্বীকৃতি দেয়।'


ইসলামের বিধানকে নিয়ে বিদ্রূপ করা রাজনৈতিক কুশলতা নয়—এটি স্পষ্টভাবে ধর্মকে উপহাস করা। বিশ্বাসের জায়গা নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad