ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:০৮ দুপুর
  • ২৪৮৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ভারতের বিহারে ২৪৩ আসনের বিধানসভায় প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে ভোট গ্রহণ হচ্ছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। খবর আনন্দবাজারের।সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দফায় ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৫ লাখের বেশি।নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিহার সংস্করণ ‘মহাগঠবন্ধনে’র মধ্যে।পরমাণু কর্মসূচী নিয়ে চীন-রাশিয়া-ইরানের বৈঠকপরমাণু কর্মসূচী নিয়ে চীন-রাশিয়া-ইরানের বৈঠকপাটনার বখতিয়ারের একটি বুথে ভোট দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যে ক্ষমতা ধরে রাখার ব্যাপারে বেশ আশাবাদী তিনি।বিহারে বিজেপি জোট অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রথম দফার ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে ও বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, বড় ছেলে ও জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা তেজপ্রতাপ যাদব, বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয়কুমার সিনহা, বিজেপিতে যোগ দেয়া ভোজপুরী গায়িকা মৈথিলী ঠাকুর ও ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারীলাল যাদব।আগামী ১১ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। আগামী ১৪ নভেম্বর ভোট গণনা হবে ।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad