বিএনপির শ্রমিক সমাবেশ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০১ মে ২০২৬, ০৫:০৭ বিকাল
  • ২২২২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিএনপির শ্রমিক সমাবেশ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৪টা ২০ মিনিটে সমাবেশে যোগ দেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পুরুষের পাশাপাশি শ্রমিক দলের এই আয়োজনে যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও।

এর আগে, দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন তারা। একপর্যায়ে নয়াপল্টন সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে কাকরাইল থেকে নটরডেম কলেজ পর্যন্ত বিস্তৃত হয় জনসমাগম।

সমাবেশস্থলে স্লোগানে মুখরিত পরিবেশে অনেককে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করতে দেখা যায়। দুপুরের পর মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও চোখে পড়ার মতো।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর এটিই তার প্রথম শ্রমিক সমাবেশে অংশগ্রহণ।

সমাবেশে আগতদের প্রত্যাশা, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের কল্যাণে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad