খুলনায় প্রয়াত দুই বর্ষীয়ান সাংবাদিকের স্মরণে এমইউজের সভা
'খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান এটি এম রফিক এবং দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান সৈয়দ ঈসার মৃত্যু বার্ষিকীতে এমইউজের আয়োজনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আজ রোববার। '
'দুপুর বারোটায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: আতিয়ার পারভেজ। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
'সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমইউজের বিএফ ইউজের সাবেক সহ সভাপতি এনটিভির খুলনার ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি। এছাড়াও বক্তব্যা রাখেন প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারন সম্পাদক মো: তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, এমইউজের কোষাধ্যক্ষ শামিমুজ্জামান, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, মো: আনিস উদ্দিন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরদার আবু তাহের, এছাড়াও সরণ সভায় উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত রুমি, সৈয়দ হুমায়ুন কবির রানা, ফকির শহিদুল ইসলাম, মো:খায়রুল আলম, রাজু আহমেদ, মাসুদ আল হাসান, আজিজুল ইসলাম, আবু বকক্কার, মো: সিয়াম, মো: নাসিম উদ্দিন, এম এন আলী শিপলু, ফরহাদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের ট্রেজারার বিমল সাহ, খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান, যায়যায়দিনের খুলনা ব্যুরো প্রধান, মো: আতিয়ার তরফদার এম এ সাদী, রামীম চৌধুরী, নুরুল আমিন, আহছানুল আমীন জর্জ, মুশফিকুর রহমান মেহেদী ও প্রায়ত সাংবাদিক এটি এম রফিকের ছেলে আলমগীর কবীর রুবেল। '
'সভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের অবদানকে স্রদ্ধার সাথে সরন করে বলেন, সমাজ ও জাতির জন্য তাদের অবদান অনস্বীকার্য। অনেক সময় ভয়ভীতি উপেক্ষা করে গনতান্ত্রিক আন্দোলনকে জনপ্রিয় করতে তাদের সাহসের ভুমিকা প্রশংসনীয়।'

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক