গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে লালপুরে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে নাটোরের লালপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় আরও বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, লালপুর থানার ওসি (তদন্ত) মো. রিয়াজুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অংশ

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক