রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, সামাজিক আন্দোলনের আহ্বান লেবার পার্টির

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, ০৯:২৪ রাত
  • ২৭২১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, সামাজিক আন্দোলনের আহ্বান লেবার পার্টির

শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। একই সঙ্গে সারাদেশে ধর্ষণ, হত্যাকাণ্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, শিশু রামিসার হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। পাশাপাশি দেশে চলমান হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা বলেন, জনগণ তাদের সন্তান, মা ও বোনদের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকেই প্রত্যাশা করে।

লেবার পার্টির নেতারা আরও বলেন, প্রচলিত বিচারব্যবস্থা অনেক ক্ষেত্রে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রত্যাশিত ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জোরালো হয়েছে। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, বাস্তব পরিস্থিতি অনুধাবনে ব্যর্থতার পরিচয় জনগণের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

বিবৃতিতে বিভিন্ন আলোচিত নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে নেতারা বলেন, সমাজে নারীর নিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তারা রাজনৈতিক দলগুলোর ভেতরেও যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের দাবি জানান।

এছাড়া ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার কার্যকর করা এবং সব রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়নবিরোধী সেল’ গঠনের আহ্বান জানায় বাংলাদেশ লেবার পার্টি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad