সালমান শাহ হত্যা মামলায় অচলাবস্থা—দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে ঢাকায় উত্তাল মানববন্ধন

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ১১:৩৮ রাত
  • ১৮৫০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে “সকল জেলার সালমান শাহ ভক্তবৃন্দ”-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক ভক্ত ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রায় তিন দশক পার হয়ে গেলেও জনপ্রিয় এই নায়কের মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদঘাটন হয়নি। তারা বলেন, মামলার অগ্রগতি না হওয়ায় ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে জনমনে গভীর প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।

বক্তারা অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেপ্তার করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটনের দাবি জানান। তাদের মতে, সালমান শাহ ছিলেন ঢালিউড চলচ্চিত্রের এক উজ্জ্বল তারকা, যার অকাল মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন এবং ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান তুলে ধরেন। পরে মানববন্ধন শেষ হলেও আয়োজকরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতেও আন্দোলন অব্যাহত রাখা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad