বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় আদালতের নির্দেশে গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ দুপুর
  • ১৪৭০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর গুলশান থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা আইনের একটি মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

আদালতে দাখিল করা গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, সেলিম প্রধান বিগত সরকারের সক্রিয় নেতা ও অর্থের যোগানদাতা ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে গুলশান ও ভাটারা এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং মামলার বাদীর ওপর পরিকল্পিত গুলিবর্ষণের ঘটনায় তার সরাসরি উসকানি ও আর্থিক সহায়তার তথ্য তদন্তে উঠে এসেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করে জামিন প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সেলিম প্রধানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশান থানাধীন নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে তৌহিদ মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তিনি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ৮৮ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad