শিক্ষামন্ত্রীকে শুধু বদলি নয়, মন্ত্রিসভা থেকেই অপসারণ করতে হবে: মোদিকে ক্ষমা চাইতেও বললেন রাহুল

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, ০২:০৯ দুপুর
  • ২২৯৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে শুধু অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর করলে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণ হবে না। তার ভাষায়, শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভা থেকেই অপসারণ করতে হবে।

শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এইসা)-এর তিনজন শিক্ষার্থী প্রতিনিধিকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতিও সমর্থন জানান রাহুল।

তিনি দাবি করেন, সরকার-সংশ্লিষ্ট সূত্র থেকে তারা জানতে পেরেছেন, ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়ার আলোচনা চলছে। তবে এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধীর অভিযোগ, শিক্ষামন্ত্রী দুর্নীতিগ্রস্ত, দায়িত্ব পালনে ব্যর্থ এবং অযোগ্য। তাই তাকে অন্যত্র স্থানান্তর নয়, বরং মন্ত্রিসভা থেকে সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে।

এ ছাড়া, গত ২০ জুলাই সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচির সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জসহ পুলিশি দমন-পীড়নের ঘটনায় জড়িত ব্যক্তি ও কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে রাহুল বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সরকারের উদাসীনতা এবং তাদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কোনো আশ্বাস বা পরামর্শ চায় না; তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চায়। পুরো ব্যবস্থার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী মোদির উচিত শিক্ষার্থীদের সঙ্গে হওয়া আচরণের দায় স্বীকার করে ক্ষমা চাওয়া।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রাহুল গান্ধী সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: দ্য হিন্দু




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad