পাকিস্তানে সন্ত্রাসীদের অনুপ্রবেশের সুযোগ করে দেয় আফগান বাহিনী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, ০৩:২৫ দুপুর
  • ২৩৩১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী অভিযোগ করে বলেছেন,' সন্ত্রাসীদের অনুপ্রবেশের সুযোগ করে দিতে আফগান তালেবান সেনারা পাকিস্তানের সীমান্তরক্ষীদের ওপর বিনা উস্কানিতে গুলি চালায়। শুক্রবার সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। খবর জিও নিউজের।

তিনি বলেন, "সীমান্ত সবসময়েই দুই দেশ সম্মিলিতভাবে পাহারা দেয়। অন্যদিকে, এমন একটি দেশ আছে যাদের পোস্টগুলো প্রথমে আপনার পোস্টগুলোতে গুলি চালায় এবং তারপর গুলি বিনিময় শুরু হয়। এরপর তারা সন্ত্রাসীদের সীমান্ত পার করে দেয়।"

তিনি আরো বলেন,"শুধু সীমান্ত বেড়া অনুপ্রবেশ বন্ধে করতে পারে না, যদি কঠোর পর্যবেক্ষণে না রাখা হয়, তাহলে কয়েক মিনিটের মধ্যেই সীমান্ত অতিক্রম করা যেতে পারে।

"লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, কার্যকর সীমান্ত নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন ক্রমাগত ড্রোন নজরদারি, প্রতি কয়েক কিলোমিটারে সুরক্ষিত পোস্ট এবং অবকাঠামো ও বড় পরিসরে জনবল মোতয়েন।

তিনি আফগানিস্তানের ‘দুর্বল প্রশাসন’ এবং বিভক্ত সীমান্ত জনগোষ্ঠীকে সীমান্ত অঞ্চলে সন্ত্রাসবাদ, চোরাচালান এবং অবৈধ কার্যকলাপের অন্যতম কারণ হিসাবে অভিহিত করেন।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad