৪,৫৯৭ কোটির ওয়াসা প্রকল্পের ব্যয় বেড়ে ১৬ হাজার কোটি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ দুপুর
  • ২১৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ব্যয় বৃদ্ধির সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ; অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার কথা দুদকের

ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে ১৬ হাজার ১৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। শুরুতে ৪ হাজার ৫৯৭ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত প্রকল্পটির ব্যয় প্রথম সংশোধনে ৭ হাজার ৫১৮ কোটি এবং দ্বিতীয় সংশোধনে ১৬ হাজার ১৪ কোটি টাকা করা হয়। ফলে মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় অতিরিক্ত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার ৪১৭ কোটি টাকা।

প্রকল্পটির ব্যয় বাড়ানোর সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর সময়ে প্রকল্পটির ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানোর পেছনে অনৈতিক সুবিধা বা আর্থিক স্বার্থ কাজ করেছে—এমন অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি।

প্রকল্পের ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের পানি শোধন ক্ষমতা সায়েদাবাদ প্রকল্পের তুলনায় বেশি। এ ছাড়া গন্ধর্বপুর প্রকল্পে পাইপলাইনও দীর্ঘতর। এরপরও সেটির ব্যয় সায়েদাবাদ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় কম।

এ অবস্থায় প্রকল্পের অগ্রগতি তুলনামূলক কম থাকা সত্ত্বেও কেন ব্যয় বাড়ানো হলো, ব্যয় বৃদ্ধির পেছনে কোনো অনিয়ম বা দুর্নীতি ছিল কি না এবং প্রকল্পটির ব্যয় নির্ধারণের প্রক্রিয়ায় আর্থিক স্বার্থ কাজ করেছে কি না—এসব প্রশ্ন উঠেছে।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে। এরই ধারাবাহিকতায় সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানোর বিষয়টিও দুদকের অনুসন্ধানের আওতায় আসতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

তবে প্রকল্পের ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা অনুসন্ধানের পরই নিশ্চিত হওয়া যাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad