আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে কঠোর ও মানবিক হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ দুপুর
  • ২২০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতি বলেন, অপরাধ দমনে পুলিশকে কঠোর হতে হবে। একই সঙ্গে সাধারণ ও নিরপরাধ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও গুজব মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার নির্দেশও দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তাঁর সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad