যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সরাসরি আলোচনা নয়: ইরান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৯ আগস্ট ২০২৬, ০৫:১৯ বিকাল
  • ৮৪৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে সরাসরি কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে শুধু বার্তা বিনিময় হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য ওয়াশিংটন ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সরাসরি আলোচনা পুনরায় শুরু করবে না তেহরান।

রোববার (৯ আগস্ট) এক বক্তব্যে আরাগচি এসব কথা বলেন।

তিনি জানান, মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে আবারও আলোচনা শুরুর পথ খুঁজছেন। তবে সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত সরাসরি আলোচনা পুনরায় শুরু করার কোনো সুযোগ দেখছে না ইরান।

আরাগচি বলেন, ‘আলোচনার ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র তার লঙ্ঘনগুলো সংশোধন না করা পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আগের প্রতিশ্রুতি বা সমঝোতা লঙ্ঘনের বিষয়টির সমাধান এবং ক্ষতিপূরণ দেওয়াকেই পরবর্তী সরাসরি আলোচনার অন্যতম পূর্বশর্ত হিসেবে দেখছে তেহরান।

সূত্র: আল জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad