এক সাক্ষাৎকারে প্রিয়া অধিকারী জানান, দুর্গত উপত্যকাগুলোতে একসঙ্গে বহু হেলিকপ্টার ও উড়োজাহাজ চলাচল করায় আকাশপথ অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিল। এর মধ্যেই কাদায় ঢাকা ও ক্ষতিগ্রস্ত অনিরাপদ এলাকায় হেলিকপ্টার অবতরণ করা ছিল বড় ধরনের কারিগরি চ্যালেঞ্জ।
উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে দুর্গত মানুষের সঙ্গে তার গভীর মানসিক সম্পর্ক তৈরি হয়েছে বলেও জানান প্রিয়া। এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় আরও জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে মৃতদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় বডি ব্যাগসহ বিভিন্ন সরঞ্জামের ঘাটতি দ্রুত পূরণ করা জরুরি।
সূত্র: সিএনএন ও দ্য ওয়াল

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক