ভারতীয় মাদকসহ আটক রাবি ছাত্রদল নেতাকে আদালতে পাঠিয়েছে পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৬ রাত
  • ১৩৫৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসানকে ভারতীয় ট্যাপেন্টাডলসহ আটক করে আদালতে পাঠিয়েছে রাজশাহী মহানগরীর মতিহার থানা পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাসিবুল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯-এর (ক) ধারায় মামলা করেছে। শনিবার (১৫ আগস্ট) মতিহার থানায় মামলাটি করা হয়।

পুলিশের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, হাসিবুল হাসান (২৯) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম এবং মায়ের নাম মোছা. পারভীন আরা।

এজাহারে বলা হয়েছে, হাসিব হাসানের কাছ থেকে পিস হিসেবে কাটা অবস্থায় সাতটি অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ২ দশমিক ৮০ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ হাজার ১০০ টাকা। এ সময় তার কাছ থেকে লাল-কালো রঙের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসিবুল হাসানকে রোববার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। প্রচলিত আইন অনুযায়ী আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

নোট: মামলার এজাহারে থাকা অভিযোগের ভিত্তিতেই এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad