বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে চাঁদাবাজ বলব: সারজিস আলম

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৪১ দুপুর
  • ৬৩৩১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে এই মুহূর্তে চাঁদাবাজ বলতে চান না তারা। তবে দলটির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করলে তাকে চাঁদাবাজ, জমি দখল করলে দখলবাজ এবং ছাত্রদল-যুবদলকে ব্যবহার করে মাদক ব্যবসা করলে মাদক ব্যবসায়ী বলা হবে।

শনিবার দুপুরে কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ১৮০ দিন না যেতেই মানুষ বিএনপির সঙ্গে অন্যদের তুলনা করতে শুরু করেছে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি ঘরে ঘরে এনসিপির নেতা তৈরি করতে পারলে এক বছর পর বাংলাদেশের মানুষ আর বিএনপির কথা চিন্তা করবে না।

ভবিষ্যতে এনসিপিতে ৩০ বছরের নিচে কাউকে গ্রহণ করা হবে না বলেও জানান তিনি। সারজিস বলেন, ২৮ থেকে ৩০ বছর বয়সী কর্মীদের এনসিপিতে যুক্ত করা হলে যুবশক্তি নামে আলাদা সংগঠন রাখার প্রয়োজন থাকত না। একটি অঙ্গসংগঠন গঠন করে তাদের কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ না দিলে সেই সংগঠন ব্যর্থ হয়ে যাবে।

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘তাদের কাজের মাধ্যমে আমরা দেখছি, বিএনপি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে।’ তবে বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না জানিয়ে তিনি বলেন, এনসিপি আওয়ামী লীগ ও বিএনপিকে আলাদাভাবে দেখে।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে সারজিস আলম বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলনে মানুষ হত্যা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ দেশত্যাগ করে পালিয়েছে। আওয়ামী লীগকে ‘নরপিশাচ’ বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন থাকবে উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘আমাদের হয়তো চোখ তুলে নেওয়া হবে, রক্তাক্ত করা হবে, তবুও আমরা ছাড় দেব না। মানুষ আমাদের এখনো একটি কারণেই পছন্দ করে—আমরা অন্যায়ের সঙ্গে আপস করি না।’

বিএনপির সঙ্গে এনসিপির রাজনৈতিক পার্থক্য তুলে ধরে তিনি বলেন, অতীতে সংসদীয় রাজনীতিতে দিনের বেলায় বিরোধিতা এবং রাতে নেগোসিয়েশনের রাজনীতি হয়েছে। এমনকি সম্পর্ক ও টাকা ভাগাভাগি নিয়েও নেগোসিয়েশন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সারজিস আলম বলেন, ‘এ ধরনের বিরোধী দলের রাজনীতি এনসিপি করবে না। করলে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না।’

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির সদস্য নাভিদ নওরোজ শাহ, যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad