নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন মৌসুমী

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ বিকাল
  • ২৭২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যুক্তরাষ্ট্রের মাটিতে নতুন কাজ নিয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। থ্রিলার ও রোমাঞ্চকর রোড ট্রিপের গল্পে নির্মিতব্য নতুন এই প্রজেক্টের নাম ‘এ বিউটিফুল লাই’। এটি পরিচালনা করবেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

তবে ‘এ বিউটিফুল লাই’ টেলিফিল্ম নাকি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—তা এখনো চূড়ান্ত হয়নি। গল্পের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মৌসুমী। ফলে পুরো গল্পই তাকে ঘিরে আবর্তিত হবে।

নতুন কাজ প্রসঙ্গে মৌসুমী বলেন, নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের সঙ্গে এরই মধ্যে গল্প নিয়ে আলোচনা হয়েছে। পুরো গল্পটি একটি মিথ্যার ওপর ভিত্তি করে তৈরি হলেও এর ঘটনাপ্রবাহ বেশ উপভোগ্য। এ কারণেই কাজটির নাম রাখা হয়েছে ‘এ বিউটিফুল লাই’।

সম্প্রতি ফোবানা সম্মেলনসহ বিভিন্ন ব্যস্ততার কারণে শুটিং কিছুটা পিছিয়েছে বলেও জানান মৌসুমী। গল্পটি আরও পরিমার্জনের পর শিগগিরই শুটিং শুরু হবে বলে জানান তিনি।

নির্মাতা নেয়ামুলের কাজের প্রশংসা করে মৌসুমী বলেন, তিনি যত্ন নিয়ে কাজ করেন। দর্শক চমৎকার ও উপভোগ্য একটি গল্প উপহার পাবেন বলে আশা করছেন তিনি। এর আগে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনাতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

বর্তমানে যুক্তরাষ্ট্রে মা, সন্তান ও বোনদের সঙ্গে সময় কাটাচ্ছেন মৌসুমী। পেশাগত ব্যস্ততার পাশাপাশি দেশটিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের অভিনীত সিনেমার জনপ্রিয় গান ‘সবার জীবনে প্রেম আসে’ গেয়ে দর্শকদের মুগ্ধ করেন।

অবসর সময়ে সহশিল্পী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীর সঙ্গে ঘুরতেও দেখা গেছে তাকে। তবে জীবনের এই সময়ে মায়ের পাশে থাকতে পারাকেই নিজের সবচেয়ে বড় আনন্দ বলে মনে করছেন মৌসুমী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad