সোমবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে বিরোধীদলীয় নেতার নোটিস ও লং মার্চের ছয় দফা কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় বিরোধীদলীয় নেতার উদ্যোগ প্রশংসনীয় হলেও লং মার্চের প্রয়োজন ছিল না। এর পরিবর্তে সংসদে এসে বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করা হলে সারাদিন এ নিয়ে আলোচনা করা যেত।
তিনি বলেন, সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে জ্বালানি সংকটের কারণ, এর প্রভাব এবং সম্ভাব্য সমাধান নিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
সালাহউদ্দিন আহমদের বক্তব্য অনুযায়ী, জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার