মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে যখনই ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, তখনই দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এরপর তাকে কারাগারে যেতে হবে।
তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে আছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে।
মক্কা প্যাক্টে যোগদানের সিদ্ধান্ত হয়নিমক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি একটি প্রতিরক্ষামূলক সাময়িক জোট। বাংলাদেশ এতে যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। প্রস্তাবিত জোট দেশের মানুষের স্বার্থের সঙ্গে কতটা সংশ্লিষ্ট এবং এতে দেশের কী ধরনের উপকার হবে, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
শামা ওবায়েদ বলেন, সময় হলে মক্কা প্যাক্টে বাংলাদেশের অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কথা বলবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

প্রথম দর্পণ,ডেস্ক