বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ৯৪ দশমিক ৫১ ডলার।
এদিকে ইরান বুধবার দাবি করেছে, তারা জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরান জানিয়েছে, তাদের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনের উপকূলের কাছে তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হলে তেলের সরবরাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক