আজ মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ বাজারের ট্রাক রোড এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানকালে মা মনিহারি স্টোরকে পাঁচহাজার টাকা, আলবি প্যাকেজিং হাউজকে পাঁচহাজার টাকা, আরা বিস্কুট হাউজকে পাঁচহাজার টাকা এবং সোহেল সাজ স্টোরকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়।
এ সময় হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স