রিজভীর প্রশংসা করে এবার নিজেও দুঃখ প্রকাশ করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ রাত
  • ২৩১০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রিজভীর প্রশংসা করে এবার নিজেও দুঃখ প্রকাশ করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন ডাকসু ভিপি।

সাদিক কায়েম লেখেন, এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করলেন। আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাচ্ছি।



আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ থাকবে, বিতর্ক থাকবে। কিন্তু ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোন ঘটনার সাথে জড়িয়ে ফেলা কখনোই কাম্য নয়। এই জায়গায় রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।


তিনি লেখেন, একই সাথে উল্লেখ করা প্রয়োজন বাংলাদেশপন্থার রাজনীতিতে আমাদের কমন শত্রু আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামীলীগ ও তার দোসররা। আমরা তাদের ব্যাপারে সজাগ থেকে নিজ নিজ মত-পথ ও দলের রাজনীতি করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরো লেখেন, এ প্রসঙ্গে ব্যক্তিগতভাবে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করি। গতকাল ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর আমি যে পোস্টটি দিয়েছিলাম, সেটিতে আমার শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি দুঃখিত। অনেকেই গঠনমূলক সমালোচনা করেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।







কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad