লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার চংধুইল ইউনিয়নের কামারহাটি নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম আলী ওই গ্রামের আয়ুব আলীর ছেলে।

পরিবারের অগোচরে ডোবায় পড়ে যায় হামিম

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল হামিম। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দক্ষিণ পাশে সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবার পানিতে পড়ে যায় সে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad